× Banner
সর্বশেষ
বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের উপদেষ্টা এম এ গণি’র ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা এম এ গণি’র ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
বুধবার ১০ ফেব্রুয়ারি ভোরে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এম এ গণি’র ইন্তেকালের সংবাদে শোকাহত ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী এসময় তার উচ্চশিক্ষার্থে ইউরোপে অধ্যয়নকালের কথা স্মরণ করেন ও প্রয়াত এম এ গণি’র সাহচার্যের স্মৃতিচারণ করে বলেন, আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারালাম।


এ ক্যটাগরির আরো খবর..