× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

সীমান্তে চালের ট্রাকের প্রবেশ নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খাদ্যমন্ত্রীর বৈঠক

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

সীমান্ত দিয়ে অগ্রাধিকারভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিজিবি’র মহাপরিচালককে টেলিফোনে এ বিষয়ে ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলা সহ যেসকল স্থল বন্দর দিয়ে চাল দেশে আসছে সেসব বন্দর দিয়ে চালের ট্রাক যাতে অগ্রাধিকার ভিত্তিতে আসতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ায় তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

উল্লেখ্য, খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। পরিপ্রেক্ষিতে খাদ্য মন্ত্রণালয় ২৭ ডিসেম্বর, ২০২০ তারিখ বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকগণকে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ১০ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলে। সেই ধারাবাহিকতায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য ৩ জানুয়ারি, ২০২১ তারিখে সর্বপ্রথম ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করে আমদানির অনুমতি প্রদানের জন্য খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..