× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নড়াইলে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে  সংবাদকর্মী গুরুত্বর আহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেল আরোহী সংবাদকর্মী ও পথচারী গুরুত্বর আহত হয়েছে। বেলা ১২টার দিকে শেখ রাসেল সেতুর পূর্ব প্রান্তে সীমাখালি-রতডাঙ্গা আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। লুৎফুল আলম স্বজল, নামে ঐ সংবাদিক দৈনিক প্রতিদিনের সংবাদের নড়াইল জেলা প্রতিনিধি।
মাথায় গুরুত্বর আঘাতের ফলে সংকটাপন্ন স্বজলকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা, মেডিক্যেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,নড়াইল শহর থেকে চিত্রা রিসোর্টএ যাওয়ার সময় স্বজল সীমাখালি এলাকায় মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে । এতে পথচারী সীমাখালি গ্রামের মনিমিয়া সরদারের উপর ধাক্কা লাগে ।
এ সময় তিনি সড়কে উপর দশ বারো হাত দুরে ছিটকে পড়ে। এতে দুজনেরই মাথাসহ উভয়ের শরীরের বিভিন্নস্থানে গুরুত্বর আঘাত লাগে।
এ অবস্থায়, স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেয়। স্বজলকে খুলনা মেডিকেলে নেয়া হলেও পারিবারিক স্বচ্ছলতা না থাকায় মনি মিয়া সরদারকে সদর হাসপাতালেই ভর্তি করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।


এ ক্যটাগরির আরো খবর..