× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

পাইকগাছায় গ্রীলকেটে চুরির চেষ্টাকালে আটক- ১

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছার রাড়ুলীতে গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টাকালে হাতে-নাতে মফিজুল নামে এক যুবককে আটক করা হয়েছে। মফিজুল সোলাদানা ইউপির বয়ারঝাপা গ্রামের মৃতঃ কওসার গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রাড়ুলীর মৃতঃ আরমান গাজীর ছেলে বাড়ী মালিক মুহিদ গাজী জানান,সোমবার গভীর রাতে কাতারী যন্ত্র দিয়ে মফিজুল ঘরের গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টা করেন। এ সময় আমরা তাকে হাতে-নাতে আটক করি।

এ সময় অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইনি এসআই তাইজুল ইসলাম ও এএসআই গোলাম রসুল মফিজুলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ীর মালিক মুহিদ গাজী মফিজুলের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছেন। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, চুরির মামলায় গ্রেপ্তারকৃত আসামী মফিজুলকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..