× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি

নবীগঞ্জে সরকারী জায়গার মাটি উত্তোলন করায় এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
নবীগঞ্জে সরকারী জায়গার মাটি উত্তোলন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রাম থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আক্তার হোসেন (৩৮) নামে এক ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে।
সুত্রে জানা যায়, আজ ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে সরকারী জায়গা থেকে এক্সকেভেটর মেশিন দ্বারা অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদসহ নবীগঞ্জ উপজেলা প্রশাসন উক্ত স্থানে অভিযান চালালে এক্সকেভেটর মেশিন চালক পালিয়ে যায় এবং আক্তার হোসেন (৩৮)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মোমিন।


এ ক্যটাগরির আরো খবর..