× Banner
সর্বশেষ
আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী

প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও হিন্দু কল্যান ট্রাস্টকে ফাউন্ডেশনের দাবি মনোরঞ্জন শীল গোপালের

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ

দিনাজপুরের চিরিবন্দরে পরপর কয়েকটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার সাঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন দিনাজপুর ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য বাবু মনোরঞ্জন শীল গোপাল।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

সাংসদ মনোরঞ্জন শীল গোপাল আরও বলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে কার্যক্রম চালাতে আরও লোকবল বাড়াতে হবে। এই কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল প্রতিমা ভাঙচুরের বিস্তারিত তুলে ধরে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুরের চিবুক মন্দিরের মুর্তি ভাঙচুরের ঘটনার সাঙ্গে জড়িত ও উস্কানিদাতাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গত ৩০ জানুয়ারি দিনাজপুরের চিবুক মন্দিরের কয়েকটি মুর্তি ভাঙচুর করা হয়েছে। যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে এদেরকে উস্কে দিয়েছে। এই সাম্প্রদায়িক ধর্মান্ধদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..