× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

ভারত বাংলাদেশকে উপহার দেওয়া ২০ লাখ ডোজ করোনা টিকা পৌঁছাবে কাল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
করোনা টিকা পৌঁছাবে কাল

ভারত বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকা উপহার  বুধবার (২০ জানুয়ারি) ওই টিকা দেশে পৌঁছানোর কথা।

বুধবার (২০ জানুয়ারি) ভারত থেকে ২০ লাখ টিকা বাংলাদেশে আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার দিচ্ছে।  বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এর আগে আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাক্সিনের প্রথম লট নিয়ে কাজ শুরু হবে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী দেশে ১৮ বছরের নিচে এবং গর্ভবতী নারীদের টিকা দেওয়া হবে না। যেহেতু এই জনগোষ্ঠীর ওপর ট্রায়াল হয়নি, তাই তাদের এই টিকা দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..