× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুন

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এরই মধ্যে ক্যাম্পটির ‘পাঁচ শতাধিক’ ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..