জুনেল আহমদ আরিফ, দক্ষিণ সুরমা সিলেট প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন গুলো।
আগামী ২১ জানুয়ারি বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা
ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কদমতলী শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান।
এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে ছাত্রলীগ নেতাকর্মীকে দিনরাত কাজ করতে হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন- মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ আলী আশরাফ সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন, মুসা, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াছি দিনার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, সাবেক দপ্তর সম্পাদক তারভীর কবির চৌধুরী সুমন, সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক বিভাগীয় উপ- সম্পাদক শহীদ মো. আকিব অপু প্রমুখ।