× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

একটি মাত্র উপাদান দিয়েই ত্বকের সকল সমস্যার প্যাক বানানো সম্ভব

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
ত্বকের সকল সমস্যার প্যাক

একটি মাত্র উপাদান দিয়েই ত্বকের সকল সমস্যার প্যাক বানানো সম্ভব। এ ক্ষেত্রে আপনার প্রয়োজন পেঁপে। চলুন ত্বকের যত্নে পেঁপের ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক-

ত্বক উজ্জ্বল করতে: গায়ের রং প্রাকৃতিকভাবেই উজ্জ্বল হয়ে উঠবে। এ জন্য প্রথমেই বেছে নিন একটি পাকা পেঁপে। পেঁপেটা ভালো করে চটকে নিয়ে আধকাপের মতো করে নিন। এতে গোটা একটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে, গলায়, হাতে মেখে প্রায় আধঘণ্টা রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

ত্বকের তারুণ্য ধরে রাখতে: পেঁপেতে থাকা আলফা হাইড্রক্সিল অ্যাসিড মুখে বয়সের দাগছোপ পড়তে দেয় না। ত্বকের সূক্ষ্ম রেখা ও বলিরেখাকে কাছেই ঘেষতে দেয় না। এছাড়াও পেঁপেতে থাকা ভিটামিন-সি এবং ই ত্বককে তরতাজা করে তোলে। এ জন্য আধকাপ পাকা পেঁপে চটকে তাতে এক টেবিল চামচ দুধ আর অল্প মধু ভালো করে মিশিয়ে মুখে ও গলায় লেপে দিন। প্রায় বিশ মিনিটের মতো রাখার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দু’বার ব্যবহার করলে নিজেই ফলাফল বুঝতে পারবেন।

দাগছোপের উপশম: মুখে ব্রণের দাগ থেকে শুরু করে হাঁটু বা কনুইয়ের কালচেভাব- এসকল সমস্যার সমাধানে পেঁপে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এ জন্য কাঁচা পেঁপে প্রয়োজন। ব্লেন্ডারে দিয়ে পেঁপের টুকরো ভালো করে থেঁতো করুন, এরপর এতে এক চা চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটা এবার কনুই আর হাঁটুতে লেপে নিন। সঙ্গে ব্রণের দাগের উপরও লাগাতে পারেন। মিশ্রণ শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত কয়েকবার এই মিশ্রণ লাগালে দাগ কিছুটা কমতে শুরু করবে।

গোড়ালির ফাটাভাব কমাতে: এখন অনেকেরই বাড়ির কাজ করতে হয়। এ কারণে পায়ের উপরেও বেশ চাপ পড়ছে। যার জন্য গোড়ালির চামড়া বিশ্রীভাবে ফেটে যাচ্ছে। পেডিকিওর করানোর কোনো সুবিধা না থাকলে ফাটা গোড়ালির জন্য ব্যবহার করতে পারেন পাকা পেঁপে। পেঁপেকে প্রথমে চটকিয়ে নিয়ে গোড়ালির ফাটা জায়গায় ভালো করে লাগিয়ে নিন। বিশ মিনিটের মতো রেখে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নিন। গোড়ালির ফাটা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত হিসেবে শুকনো চামড়া, চুলকানি বা লালচেভাবও কমে যাবে আপনার। পা ভালো করে ধুয়ে কিছুটা অলিভ অয়েল মেখে নিন।


এ ক্যটাগরির আরো খবর..