× Banner
সর্বশেষ
উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ বিমান মন্ত্রীর সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ কৃষিমন্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ কর‌ল মৈত্রী সমিতি তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক শার্শায় কৃষি ও শিল্প বিপ্লবের ডাক দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বর্ণবৈষম্যের অভিযোগ অস্কারের বিরুদ্ধে

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ২৮ ফেব্রুয়ারির চলচ্চিত্র পরিচালক স্পাইক লি এবং অভিনেত্রী জাডা পিংকেট স্মিথ অস্কার অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, গতবারের মত এবারও প্রধান পুরুষ এবং নারী চরিত্রে অভিনয়ের জন্য যারা মনোনীত হয়েছেন, তারা সবাই শ্বেতাঙ্গ।

ইন্টারনেট ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্সের প্রযোজনায় তৈরি ‘বিস্টস অব নো নেশন’ চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ কৃষ্ণাঙ্গ অভিনেতা ইদ্রিস এলবা। কিন্তু একাডেমি বিচারকদের উৎসাহিত করতে ব্যর্থ হয়েছেন তিনি। এ নিয়ে তার কোনও প্রতিক্রিয়া শোনা যায়নি। তবে ব্রিটেনের টিভি ও চলচ্চিত্রে বিভিন্ন জাতি ও বর্ণের প্রতিনিধিত্বের বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

১৯৭৬ সালে যখন রকি ছবিটি মুক্তি পায়, সেটি ১০টি অস্কার মনোনয়ন পেয়েছিল, জিতেছিল তিনটি পুরস্কার। কিন্তু গত বছর মুক্তি পাওয়া ছবি ক্রিড-এ আবারো রকির ভূমিকায় অভিনয় করেছেন সিলেভিয়েস্টার স্ট্যালোন। গোল্ডেন গ্লোব জিতেছেন। শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা হিসাবে অস্কার মনোনয়ন পেয়েছেন। কিন্তু রকির পুরনো শত্রু অ্যাপোলো ক্রিডের ছেলের ভূমিকায় যিনি অভিনয় করেছেন সেই মাইকেল বি জর্ডানকে লক্ষ্যই করেননি একাডেমির ছয় হাজার সদস্য। সমালোচনা হচ্ছে এ নিয়েও।

কনকাশন সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছেন উইল স্মিথ। একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। অথচ অস্কারে কোনও মনোনয়ন পাননি উইল স্মিথ। সেই রাগে, এবারের অস্কার নাইট বয়কটের ঘোষণা দিয়েছেন তার অভিনেত্রী স্ত্রী জাডা পিংকেট স্মিথ।

কৃষ্ণাঙ্গ র‌্যাপ সঙ্গীত গোষ্ঠী এনডব্লিউএ’কে নিয়ে তৈরি এই চলচ্চিত্রটি যখন গত বছর মুক্তি পায়, সঙ্গে সঙ্গেই দর্শকদের কাছে ব্যাপক সাড়া পায় এটি। আমেরিকাতে প্রথম সপ্তাহান্তেই ৫৬ মিলিয়ন ডলারের ব্যবসা করে ছবিটি। কিন্তু অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে ব্যবসা সফল ছবিটি।


এ ক্যটাগরির আরো খবর..