× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

সিদ্ধান্তে মরার আগ পর্যন্ত অটল থাকব: এরশাদ

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মরার আগ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন ।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে দলের সংসদীয় দলের বৈঠক শেষে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে অটল আছি। মরার আগ পর্যন্ত অটল থাকব।’

এর আগে দুপুরে এরশাদ সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিব নিয়োগ দেন। তার এই সিদ্ধান্ত দলের সংসদীয় দল প্রত্যাখ্যান করে বলে জানান চিফ হুইপ তাজুল ইসলাম। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদীয় কমিটির বৈঠক থেকে তোপের মুখে বেরিয়ে যান এরশাদ। এ সময় তার সঙ্গে সদ্য নির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বের হয়ে যান।
এ সময় তার পাশে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, এর আগে তিনি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা বলেননি। তিনি বলেছেন, ‘স্যারের (এরশাদ) সঙ্গে সংসদীয় দল এক মত হয় নাই। স্যার ও ম্যাডাম (রওশন এরশাদ) পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

অবশ্য এক ঘণ্টা আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তাদের এই অবস্থানের সঙ্গে বৈঠকে উপস্থিত এইচ এম এরশাদও নীতিগতভাবে একমত পোষণ করেছেন। দলের চেয়ারম্যান বলেছেন, জাপা ও সংসদীয় দল আলোচনা করে মহাসচিব বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে।’

প্রসঙ্গত, গত রোববার রংপুরে এরশাদ তার ছোট ভাই জি এম কাদেরকে দলে কো-চেয়ারম্যান করেন। এর একদিন পর দলের অপর একটি অংশ তার স্ত্রী রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এ নিয়েই এরশাদ ও রওশন এরশাদ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..