× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার – ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি, অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসে ইটের টুকরা – পুলিশ সুপার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি -পুলিশ সুপার জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর – তথ্য উপদেষ্টা সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আ.লীগের মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ পৌরসভার মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও দলীয় মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত করেছে ।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ পদ্ধতি চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের অন্যান্য সদস্য।

বৈঠকে শেষে দলের য্গ্মু-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানান, ‘জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবে। পরবর্তীতে কেন্দ্রীয় বোর্ড তৃণমূলের সুপারিশকৃত প্রার্থীদের তালিকার থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে।

পাশাপাশি গত পৌরসভা নির্বাচনে স্থগিতাদেশ প্রাপ্ত দুটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীও চুড়ান্ত করা হয়েছে বৈঠকে। এসব পৌরসভায় আগামী ১৫ফেব্রুয়ারি  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই দুটি পৌরসভা হল চাঁদপুর জেলার শাহরাস্তি ও ভোলা জেলার চরফ্যাশন। শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ এবং চরফ্যাশন পৌরসভায় বাদল কৃষ্ণ দেবনাথকে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..