মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস এর বাড়ীর সামনে আবার নদীর পানি টানের সময় ভাঙ্গন শুরু করেছে। বিগত দুই বছর আগে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিওটেক ডাম্পিং ব্যাগ ফেলেছিল বর্তমান এই জিওটেক ডাম্পিং ব্যাগে তেমন ভাল সাড়া পাওয়া যায়নি নদীর পানির স্রোতে ও পানির টানে ব্যাগ ধসে গেছে ।
এই জন্য এই নদীর কুলে স্থায়ী ব্লকের একান্ত প্রয়োজন। দেখা যায় প্রতিবছর গড়াই নদীর পানি বৃদ্ধি এবং পানি টানে যদি এ ভাবে জায়গা জমি ভাঙ্গতে থাকে তাহলে বীরমুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস এর বাড়ী সহ আরো বাড়ী ভেঙ্গে নদীতে চলে যাবে। কারন এই দিকে নদী ঘোনা এবং স্রোত বেশী যার কারনে ভাঙ্গন বেশী। তাই যতদিন স্থায়ী ব্লক না হয় ততদিন বাশেঁর বাধ দিলে স্রোত কমে যাবে তাহলে মনে হয় তেমন আর ভাঙ্গবে না।
এ ব্যপারে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম) বলেন আমি ভাঙ্গনের পরিস্থিতি দেখেছি। আশা করা যায় অচিরেই কর্তৃপক্ষকে জানাবো যাতে তাড়াতাড়ি নদীতে বাধ দেওয়া যায়।