× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

শিশু মীমকে ধর্ষণের পর হত্যায় ৮ জনের ফাঁসি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
শিশু মীমকে ধর্ষণের পর হত্যায় ৮ জনের ফাঁসি

তিন বছর আগে চট্টগ্রামে ৯ বছরের শিশু ফাতেমা আকতার মীমকে ধর্ষণের পর ধর্ষণ করে হত্যার ঘটনায় আট আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জামিউল হায়দার সোমবার (১৪ ডিসেম্বর) এ রায় দেন। নিহত মীমের স্বজনরা এ রায়ে স্বস্তি প্রকাশ করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেলাল হোসেন, রবিউল ইসলাম, মইনুল ইসলাম, আকমান মিয়া, মো. সুজন, হাসিবুল ইসলাম হাসিব, মো. মেহরাজ টুটুল ও শাহদাত হোসেন সৈকত। এদের মধ্যে শাহদাত হোসেন সৈকত পলাতক।

জানা গেছে, ২০১৮ সালের ২১ জানুয়ারি বিশ্ব কলোনী এলাকায় খেলাধুলা করছিল ৯ বছরের শিশু মীম। এরপর সন্ধ্যা পর্যন্ত ঘরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিশ্ব কলোনীর মমতাজ ভিলা ভবনের আসামি মেহেরাজ টুটুলের বাসার দ্বিতীয় তলায় মীমের মরদেহ পাওয়া যায়। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়।

এ ঘটনার পরদিন মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে নগরীর আকবার শাহ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ডিসেম্বরে আট জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আট আসামিকেই ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আট আসামির ফাঁসির আদেশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহত মীমের পরিবারের সদস্যরা। দ্রুত ফাঁসির আদেশ কার্যকর করারও দাবি জানান তারা।এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী রাজীব সেন গুপ্ত।
রায় ঘোষণার সময় আট আসামির মধ্যে সাতজন উপস্থিত ছিল। বাকি একজন পলাতক।


এ ক্যটাগরির আরো খবর..