× Banner
সর্বশেষ
শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা পর্যটন মন্ত্রীর কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী

১২ ডিসেম্বর শনিবার দিনের শুরুতেই মিলিয়ে দেখুন আজকের রাশিফল

Kishori
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Horoscope.jpg

প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুণ থাকায় রাশিফলও ভিন্ন হয়। আজ ১২ ডিসেম্বর শনিবার দিনের শুরুতেই আপনার রাশির সঙ্গে মিলিয়ে দেখুন আজকের রাশিফল।

মেষঃ পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। আপনার বিরুদ্ধে তাদের তরফ থেকে কোন অভাব অভিযোগকে বাড়তে দেবেন না। হতাশা ভুলে মনকে শান্ত রাখুন। কাছের মানুষদের মাধ্যমে আয়ের নতুন পথ পাবেন। কাজের জায়গায় প্রশংসা পাবেন। জীবনে প্রেমের আগমন ঘটবে।

বৃষঃ অর্থের গুরুত্ব বুঝে ব্যয় এবং সঞ্চয় করুন। মন ভাল রাখতে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ফাঁকা সময়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান। আপনার বিরুদ্ধে তাদের তরফ থেকে কোন অভাব অভিযোগকে বাড়তে দেবেন না।

মিথুনঃ আজকের দিনে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। আজ এই রাশির ব্যক্তিরা খুব চটপটে থাকবেন। বিবাহিত জীবন মধুর হবে। সম্পর্কের গুরুত্ব বুঝে, সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সর্বোতভাবে চেষ্টা করুন।

কর্কটঃ অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। বাবার সঙ্গে আজকের দিনে একটি বন্ধুর মত কথা বলতে পারবেন। প্রেমের জীবন ভালো থাকবে। স্ত্রীর থেকে সারপ্রাইজ পেতে পারেন।

সিংহঃ আত্মীয়দের বাড়িতে ভ্রমণে সুন্দর মুহূর্ত কাটবে। আজ এই রাশির ব্যবসায়ীরা আনন্দ থাকবেন। আজকের দিনে আপনি আবারও আপনার স্ত্রীয়ের প্রেমে এবং সেও আপনার প্রেমে পড়বে। শরীর চর্চায় মন দিন।

কন্যাঃ আজকের দিনে অর্থ সঞ্চয় করতে পারেন। ঘরের কাজ করার সময় সাবধানে থাকুন। ফাঁকা সময় বেকার কাজে নষ্ট হতে পারে। সামান্যতম অসাবধানতায় বিপদ আসতে পারে। পিতা মাতার স্বাস্থ্যের জন্য চিন্তিত হতে পারেন।

তুলাঃ ব্যবসায়ীরা আজকের দিনে বন্ধুদের থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিন। ব্যস্ততার দিন কাটিয়ে উঠে আজকে নিজের জন্য কিছুটা সময় পাবেন। আজকের দিনে খেলাধূলায় অংশ নিন। ভালোবাসার মানুষকে বিবাহ করতে চাইলে, তাঁর সঙ্গে কথা বলুন।

বৃশ্চিকঃ সমস্যায় না জড়িয়ে পরিবারের সঙ্গে আজকে একটি সুন্দর দিন কাটান। আজকে শান্তিতে দিন কাটাতে পারবেন। আজ এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থ থাকবে। ফাঁকা সময়ে শরীর চর্চায় মন দিন।

ধনুঃ আজকের দিনে অর্থের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সন্ধ্যার সময় সুখবর পেতে পারেন। আজকে আপনার মেজাজ বিগরে যেতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে পরিবারের সকলের সঙ্গে সুন্দর সময় কাটান।

মকরঃ বাচ্চাদের আচরণে বিরক্ত হলেও, মেজাজ হারাবেন না। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান। খাওয়ার প্রতি খেয়াল রাখুন। বেশি অর্থব্যয় বন্ধ করুন। বাস্তবের মুখোমুখি হয়ে কাছের মানুষকে ভুলে যেতে পারেন। প্রয়োজন থাকতেই নিজের জন্য সময় বের করতে অসমর্থ হচ্ছেন আপনি।

কুম্ভঃ পিকনিকে গিয়ে জীবনে প্রেমের আগমন ঘটতে পারে। নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন। ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েও ফিরতে পারবেন না। ব্যবসায়ীরা আজকের দিনে বন্ধুদের থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিন।

মীনঃ ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করুন। ওজনের দিকে গুরুত্ব দিন। স্ত্রীর মুখ থেকে নিজের প্রশংসা শুনে, আবারও তাঁর প্রেমে পড়ে যাবেন। ফাঁকা সময়ে পুরনো দিনের ফেলে রাখা কাজ সম্পন্ন করুন।


এ ক্যটাগরির আরো খবর..