× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার – ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি, অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসে ইটের টুকরা – পুলিশ সুপার প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি -পুলিশ সুপার জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর – তথ্য উপদেষ্টা সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধের আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিক্ষক নেতারা বিকালে বসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আজ সোমবার আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল চারটার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। গতকাল রবিবার সন্ধ্যায় শিক্ষক নেতারা তাদের দাবি-দাওয়া প্রস্তাব আকারে শিক্ষা সচিবের কাছে পেশ করার পরই প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের ডাক পড়ে।

টানা কর্মবিরতির সপ্তম দিনে প্রধানমন্ত্রীর সাড়া পেলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন নেতারা।শিক্ষক নেতারা বার বার বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঁচ মিনিট সময় চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেই বিষয়টি সুরাহা হবে বলে আমাদের বিশ্বাস।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎপাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেছেন, শিক্ষক সমিতির ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা।

নয় মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে অবনমন এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

পরে শিক্ষকদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।

দাবি আদায়ে গত সোমবার থেকে সারা দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা, যাতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তুললেও শিক্ষক সমিতি নেতা ফরিদ উদ্দিন একাধিবার বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট বসতে পারলে এই সঙ্কটের সুরাহা বলে তারা মনে করেন।

প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে আসছিলেন বলেও জানান অধ্যাপক ফরিদ। গত আট মাসে কয়েক দফা চিঠি পাঠিয়ে তার কোনো সাড়া পাননি বলে সম্প্রতি জানিয়েছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..