× Banner
সর্বশেষ
মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনে পুলিশের অভিযান, নদে ঝাপ দিয়ে পালালো তিন ড্রেজার ব্যবসায়ী, থানায় মামলা হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড -পার্বত্যমন্ত্রী দুর্নীতি থেকে বাচঁতে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আলতাফুজ্জামান নড়াইলে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ মাদারীপুরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, রণক্ষেত্র নতুন মাদারীপুর জাবিসাসের ‘পাঁতানো নির্বাচন’ স্থগিতের দাবি, উপাচার্যকে চার সদস্যের চিঠি ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

না.গঞ্জে একই পরিবারের ৫ খুনের মামলা ডিবিতে

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: একটি ফ্ল্যাটে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যার মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইলে।

রবিবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মামলাটি ডিবিতে পাঠিয়ে দেয়। জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তাস্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক মামলা হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক মামলাটি ডিবি হস্তান্তর করা হয়েছে।

এদিকে ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল জানিয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে এখনো নথি পাননি; তবে পাওয়ার পর প্রয়োজনীয় কাজ শুরু করবেন। সম্ভাবনা রয়েছে সোমবার নথি হাতে এসে পৌঁছে যাবে।

এর আগে গতকাল সকালে নিহত তাসলিমা বেগমের স্বামী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলায় শফিকুল ইসলাম উল্লেখ করেন, তার স্ত্রী তাসলিমা (২৮), মেয়ে সুমাইয়া (৪), ছেলে শান্ত (১০), ছোট ভাই শরীফ (২২), শরীফের স্ত্রী লামিয়া (২০) ও শ্যালক মোর্শেদুল ওরফে মোশাররফ নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে ইসমাইল হোসেনের বাড়ির নিচ তলার ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন।

১০ বছর ধরে ঢাকার জনৈক জিয়ারুল হাসানের গাড়ির চালক হিসেবে কর্মরত রয়েছেন শফিকুল ইসলাম। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি শহরের বাবুরাইলের বাসায় আসতেন। তবে ১৬ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে তার ছোট ভাই শরীফ মোবাইল ফোনে তাকে জানায় কে বা কারা তাদের বাবুরাইলের ফ্ল্যাটে তালা মেরে পালিয়ে গেছে। পরে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি রুমের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তাসলিমা বেগম, ছেলে শান্ত, মেয়ে সুমাইয়া, শ্যালক মোরশেদুল ও ছোট ভাই শরীফের স্ত্রী লামিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, তার স্ত্রী তাসলিমার কাছে ঢাকার কলাবাগানের নাজমা ও শাহাজাহান নামের একাধিক ব্যক্তি প্রায় ১২ লাখ টাকা পেত যা মাসিক চক্রবৃদ্ধি সুদে নেওয়া ছিল। ওই টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় পাওনাদাররা প্রায় সময় টাকা পরিশোধের জন্য হুমকি দিতেন। এমনকি নাজমাও মাঝে মধ্যে তার পরিবার সন্তানদের দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে হুমকি প্রদান করতেন। তার শ্যালক মোর্শেদুলের কাছেও টাকা পেত তারা। টাকা-পয়সা পাওয়ার সুবাধে পাওনাদার ব্যক্তিরা তার বাসায় যাওয়া আসা করতেন এবং এ ব্যাপারে চাপ প্রয়োগ করতেন।

এ ছাড়া তার ভাগিনা মাহফুজ তার ছোট ভাই শরীফের স্ত্রী লামিয়ার সঙ্গে ঢাকায় বসবসাসের সময়ে ‘যৌন আবেদন’ করলে পরবর্তীতে মাহফুজকে ঢাকায় রেখে নারায়ণগঞ্জ চলে আসেন তারা। মাহফুজ পুনরায় নারায়ণগঞ্জের বাসায় এসে লায়িার সঙ্গে একই ধরনের আচরণ করে। এতে লামিয়া অসন্তুষ্ট হয়। তার স্ত্রী তাসলিমা ও ছোট ভাই শরীফের কাছে লামিয়া বিষয়টি প্রকাশ করে। এ কারণে মাহফুজসহ অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একই উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত যে কোনো সময় শক্ত কোনো ভোতা অস্ত্র দিয়ে গুরুতর জখম ও গলায় ফাঁস লাগিয়ে পাঁচজনকে হত্যা করেছে।

ঘটনার পর থেকে শফিকুল ইসলামের স্ত্রীর ব্যবহৃত মোবাইল সেট ও শ্যালক মোর্শেদুল ওরফে মোশারফের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..