× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভুষিত নাটোরের সফল কৃষি উদ্যোক্তা আতিক

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

মনিরুল ইসলাম ডাবলু,নাটোর প্রতিনিধি: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষীকোল গ্রামের আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান আতিক কৃষি কাজে বিশেষ সাফল্য অর্জন করে জাতীয় কৃষি পদক পেয়েছেন।

বানিজ্যিক ভাবে কৃষি খামার গড়ে তোলায় সম্প্রতি ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে একটি সনদপত্র, ক্রেস্ট ও রৌপ্য পদক তুলে দেন। কৃষি মন্ত্রনালয়ের অধীনে বের্ড অব স্ট্রাষ্টিজ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল বিভাগ এই পদকের আয়োজন করে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মৎস ও প্রানি সম্পদ মন্ত্রী সাইদুল হক এমপি, কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ সহ উর্ধতন কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সারাদেশের ২৮ জনকে এই পুরুস্কারে ভুষিত করা হয়। তরুন উদ্যোক্তা আতিক কৃষিতে উৎসাহিত হয়ে নিজে একটি নার্সারী স্থাপন করে প্রায় ৩৭ হাজার বিভন্ন প্রজাতির ফলদ চারা উৎপাদন করে তা বিক্রি করেছেন। পাশাপাশি ৫৩ একর জমিতে পেঁয়ারা সহ বিভিন্ন ফলদ গাছের বাগান করেছেন। এবং এই বাগান থেকে উৎপাদিত ফল বিক্রি করে ৬ বছরে প্রায় ৫৭ লাখ টাকা আয় করেছেন। চাকুরী নামের সোনার হরিণের পিছনে না ছুটে আতিকুর রহমান আতিক বানিজ্যিক ভাবে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে অনুপ্রানিত হয়ে আশে পাশের অনেক শিক্ষিত বেকার যুবকরাও এখন আগ্রহী হয়ে বিভিন্ন পরামর্শ নিতে তার কাছে ছুটে আসছেন।

ইতিপূর্বেও আতিক ২০১৫ সালে জাতীয় ফলদ ও বৃক্ষ রোপনে দেশের প্রথম পুরুস্কার, সেরা ফল চাষী এবং সফল কৃষি উদ্যোক্তা হিসাবে নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আতিকুর রহমান এক প্রতিক্রিয় ব্যক্ত করে জানান, এই পুরস্কার কৃষিকাজে তাকে আরও প্রেরণা জোগাবে। নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম বলেন, আতিক কৃষি পদক লাভ করে নিজে যেমন গর্বিত হয়েছেন তেমনি নলডাঙ্গা উপজেলা তথা নাটোর জেলাকেও গৌরবের উচ্চ শিঁখরে আসীন করেছেন। এ পাওয়া সমগ্র কৃষি বিভাগেরও ।


এ ক্যটাগরির আরো খবর..