× Banner
সর্বশেষ
সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী

সর্বপ্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ব্রিটেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
সর্বপ্রথম করোনা ভ্যাকসিন

মহামারী করোনাভাইরাস ছড়ানোর প্রায় এক বছর পর সর্বপ্রথম ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ব্রিটেন। বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রায় ৯৫ শতাংশ সুরক্ষা দিতে গণহারে প্রয়োগ হবে মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিন।

এদিকে আগামী সপ্তাহে কোভিডের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলে, মহামারি কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থনীতিকে আরও শক্তিশালী করবে টিকা কর্মসূচি।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আর ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে তৈরি করছে করোনার ভ্যাকসিন। তবে তাদের উদ্ভাবিত টিকা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। সে জটিলতায় না গিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে, ব্রিটেন মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক-এর ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এর প্রয়োগ শুরু হবে।

এ নিয়ে আশার কথা শুনিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ভ্যাকসিন পেলে করোনা ছড়ানো কমবে। মানুষ কাজে মন দেবে আর অর্থনীতি গতিশীল হবে।

বরিস জনসন বলেন, মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে এই ভ্যাকসিনকে। তিন সপ্তাহের মধ্যে প্রতিজন দুটি করে ভ্যাকসিন নেবেন। তাই এটি সংরক্ষণই মূল চ্যালেঞ্জ আমাদের। টিকা প্রয়োগের মতো বড় কাজ যখন শুরু হচ্ছে, আশা করছি এই সমস্যাও কাটিয়ে উঠবো আমরা।

এর আগে পার্লামেন্টে বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান আগ্রহীদের ভ্যাকসিন গ্রহণে এগিয়ে আসতে। সরকার এ ক্ষেত্রে কাউকে চাপ প্রয়োগ করবে না।

জানা গেছে, আপাতত ৫০টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দেয়া হবে ফাইজারের ভ্যাকসিন।

মার্কিন ও জার্মানির উদ্যোগে তৈরি এ টিকা করোনা থেকে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। ব্রিটেন ৪ কোটি ডোজ নিচ্ছে, যা ২ কোটি মানুষের জন্য পর্যাপ্ত। এই প্রতিষেধকের দাম পড়বে প্রায় ২০ ডলার।

সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে এক দশকের বেশি সময় লাগলেও মাত্র দশ মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করলো ফাইজার ও বায়োএনটেক। যার ধারাবাহিকতায় চুক্তি সম্পন্ন করা অন্য দেশগুলোও এবার আগ্রহী হবে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করতে।


এ ক্যটাগরির আরো খবর..