× Banner
সর্বশেষ
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৬ কোটি ৪২ লাখ

Kishori
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত

মহামারি করোনা ভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৬ কোটি ৪২ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৮৩০।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ৮৩০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি ৪২ লাখ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪৪ লাখ ৪২ হাজার ৩০২ জন।

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৭৬ হাজার ৯৭৬ জন।  বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৮ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪ লাখ ৯৯ হাজার ৭১০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ১৫৯ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৮৮ হাজার ৫২৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ৮৬২ জন।

করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৭৬৫ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ লাখ ২২ হাজার ৩৬২ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২২ হাজার ৫৬ জন। আর মৃতের সংখ্যা ৪০ হাজার ৪৬৪ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে ভারত (৮৯ লাখ ৩১ হাজার ৭৯৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৮৩ লাখ ৩৩ হাজার ১৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫৬ লাখ ৫৬ হাজার ৪৯৮ জন)।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


এ ক্যটাগরির আরো খবর..