× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুবদল নেতাকে কুপিয়ে আহত করায় তীব্র নিন্দা বিএনপি মহাসচিবের

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
মির্জা ফখরুল

‘সরকার তাদের ভয়াবহ দুঃশাসন আড়াল করার ঘৃণ্য অপকৌশলে মেতে উঠেছে। এর অংশ হিসেবে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ঘৃণ্য হামলা এবং খুন-জখমের নারকীয় বিভৎসতা চালিয়ে যাচ্ছে।’

মাগুরায় বিএনপি কার্যালয়ে হামলা, যুবদল নেতাকে কুপিয়ে আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। ব্যাপক ভাঙচুর এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোরের বাসভবনে হামলাসহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করেছে।’

ফখরুল বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী লীগ খুন-জখম-সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে আওয়ামী শাসনকে প্রলম্বিত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলগুলোর সব অধিকার হরণের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশকে বিরোধী দলমুক্ত করে আওয়ামী একচ্ছত্র শাসন দীর্ঘমেয়াদে ভোগ করতেই সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদ না থাকলে মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও যুবদল নেতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার সাহস পেতো না সন্ত্রাসীরা। ধারাবাহিকভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং এর লাগাম টেনে ধরতে সরকারের অনিচ্ছাই সন্ত্রাসীদের অব্যাহত গতিতে সন্ত্রাস চালিয়ে যেতে উৎসাহিত করছে।’

বিবৃতিতে মাগুরার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও গুরুতর আহত পৌর যুবদল নেতা শান্তির আশু সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।


এ ক্যটাগরির আরো খবর..