× Banner
সর্বশেষ
মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি

প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত: গয়েশ্বর

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করেন পুলিশ দেশের ‘রাজা’ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, ‘সিটি করপোরশনের এক কর্মকর্তাকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে বলেছে, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। শেখ হাসিনাকে আমি বলব, আজকেই পদত্যাগ করেন। কারণ, পুলিশ যখন দেশের রাজা, তাহলে আপনি কে?’

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার পর ডিএনসিসির একজন কর্মকর্তা পুলিশের হাতে নিগৃহীত হন। শুক্রবার ডিএনসিসির পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র সাহাকে মারধরের পর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ।’

দেশে কোনো বৈধ সরকার নেই, এ দাবি করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি বিরোধী দল নয়, একটি রাজনৈতিক দল। এ কারণে বিএনপিকে বিরোধী দল বলব না, কারণ দেশে এই মুহূর্তে কোনো বৈধ সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে একটি বিরোধী দল থাকতে পারে। বর্তমানে রওশনের নেতৃত্বে যে বিরোধী দল আছে, সেটা বিরোধী দল নয়। সেটা সরকারের অংশ।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে কারাগারে নেওয়া হলেও নেতা-কর্মীদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এদিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ঘরে বসে জেলের তালা ভাঙা যায় না। জেলের তালা ভাঙতে হলে সময়মতো যথাস্থানে থাকতে হয়।’

বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ঐক্যের অভাব আছে জানিয়ে দলটির এই নেতা বলেন, ‘যেকোনো সফলতার পূর্বশর্ত হচ্ছে ঐক্য। কিন্তু আমাদের মধ্যে ইউনিটির অভাব আছে, এটা মুখে না বললেও আমরা বুঝি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে সব কাজ করা যাবে।’

যৌথসভায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- ১৮ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিনের আলোচনা সভা, ১৯ জানুয়ারি জিয়ার মাজারে ফাতেহা পাঠ। এ ছাড়া ২০ জানুয়ারি মির্জা আব্বাসসহ সব নেতাদের জেলে রাখার প্রতিবাদে সভা।

ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এ ছাড়া সভায় ঢাকা মহানগরীর আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগরের থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..