× Banner
সর্বশেষ
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

শীতকালে কেন আমলকী খাওয়া জরুরি, কী কী গুণাগুণ আছে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
কেন আমলকী খাওয়া জরুরি

আয়ুর্বেদে আমলকির ব্যবহার সর্বত্র। চুলের উজ্জ্বলতা বৃদ্ধি, রুক্ষতা কমানো, ত্বকের উজ্জ্বলতা, পেটের গোলযোগ দূর, শরীর চাঙ্গা এমন হাজারও সমস্যার সমাধান করে আমলকি। মা ঠাকুমাদের বানানো আমলকীর আচার কিংবা মোরোব্বা, অথবা সকালে কাঁচা আমলকি, ভাতে সেদ্ধ -খেতেই পারেন।

শীতকালে কেন জরুরি আমলকী খাওয়া? কী কী গুণাগুণ আছে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকার জন্য হজম প্রক্রিয়া বাড়ে। ভাইরাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণের জন্য সর্দি কাশি রুখতে সাহায্য করে।

চুল এবং ত্বকের স্বাস্থ্য মজবুত রাখে

অসময়ে চুল পেকে যাওয়া আটকাতে পারে আমলকী। এছাড়া চুলের গোড়া মজবুত করতে, খুস্কি দূর করতে এবং ত্বকের বুড়িয়ে যাওয়া কমাতেও সাহায্য করে আমলকী।

হজম শক্তি বাড়ায়

পাচন ক্রিয়ায় খুব সাহায্য আমলকী, এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে। বদ হজম এবং অ্যাসিডিটিতেও খুব কাজে দেয়।

ভিটামিন সি-তে ভরপুর

কমলালেবুর চেয়ে আট গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকীতে। ডালিমের চেয়ে ১৭ গুণ বেশি অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে। এক গ্লাস পানিতে দুই চামচ আমলকী পাউডার, দু’চামচ মধু দিয়ে খেলে সর্দি কাশিতে খুব আরাম হয়। দিনে তিন চারবার খেতে হবে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

প্রচুর পরিমাণে ক্রোমিয়াম থাকায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ওষুধের পাশাপাশি প্রতিদিনের ডায়েটে রাখতে পারেন আমলকী।


এ ক্যটাগরির আরো খবর..