গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২,২৭৫ জন। সুস্থ হয়েছে ১,৪৫৯ জন এবং ১৭ জন।
আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রমণ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আরও ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল একদিনে ১১৭টি ল্যাবে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ করে ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি।
বিভাগীয় হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে- ঢাকায় ১২জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগের দুইজন রয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) করোনায় ৩০ জনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৩৬৪ জন।