× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পত্নীতলায় ক্লিনিকে বিবস্ত্র অবস্থায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
পত্নীতলায় যুবতীকে গণধর্ষণ

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে উপজেলা সদর নজিপুর পৌরসভার ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে তানিয়া আকতার মিম (২০) নামে এক তরুণীর বিবস্ত্র ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় থানা পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এটি পরিকল্পিত হত্যাকান্ড না আতœহত্যা তা নিয়েও চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। তবে স্থানীয়রা আশংকরা করছেন তরুণীকে ধর্ষণ করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তাঁকে খুন করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হতে পারে।

থানা পুলিশ লাশ উদ্ধারের ঘটনায় ইউডি মামলা করেই তাদের দায় শেষ করেছে বলেও অভিযোগ করেছেন এলাকার সচেতন মানুষ। এদিকে নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে চাইলেও মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ক্লিনিকে নার্সের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। সেই সাথে পত্নীতলায় ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবার নিরাপত্তা নিয়েও তাঁরা চরম উৎকন্ঠা প্রকাশ করেছেন।

থানা পুলিশ ও নিহত মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত তরুণী ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে। গত প্রায় ১ বছর ধরে তিনি নজিপুরে ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রিসিপসনিষ্ট পদে চাকুরী করে আসছিলেন। ক্লিনিকের নীচতলায় তিনি অন্যান্য সহকর্মীদের সাথে থাকতেন। তবে তিনি যে রুমে থাকতেন সেই রুমের তাঁর সাথে মাকসুরা নামে এক সহকর্মী থাকতেন। তবে ঘটনার দিন তাঁর সহকর্মী ছুটিতে থাকায় মিম একাই ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা জানালা দিয়ে ঘরের মধ্যে ফ্যানের সাথে বিবস্ত্র অবস্থায় মিমের লাশ ঝুলতে দেখে।

এ সময় ঘরের জানালা খোলা থাকলেও ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিলো। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার পর সার্কেল এসপি, এডিশনাল এসপি, পিবিআই এবং সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুধবার বেলা ১১টায় ক্লিনিকে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক-নার্স এবং রোগী পাওয়া যায়নি। ১০ শয্যার ক্লিনিকটির অধিকাংশ বেডই ফাঁকা ছিলো। স্থানীয়রা জানান, ক্লিনিকে লাশ উদ্ধারের খবর শোনার পর কর্মকর্তা ও কর্মচারী যাঁরা ছিল তাঁরা সবাই পালিয়ে গেছে। ভর্তি থাকা রোগীরাও অনেকে ভয়ে ক্লিনিক ছেড়ে চলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মো. নাজিম বাবু এর মালিকানাধীন ইসলামিয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি কয়েক বছর আগে থেকেই নজিপুরে ব্যবসা করে আসছে। সুন্দরী নার্স নিয়োগ দিয়ে তাদের সাথে অনৈতিক আচরণের একাধিক অভিযোগ রয়েছে ক্লিনিক মালিকের বিরুদ্ধে।

নিহত তরুণী মিমের পিতা মিজানুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে মেয়ের সঙ্গে ফোনে কথা হয়। বুধবার সকালে ক্লিনিকের এক স্টাফ ফোন করে মিমের মারা যাওয়ার খবর জানায়। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। মেয়ে হত্যার বিচারের জন্য আমি থানায় মামলা করতে গেলেও থানা মামলা নেয়নি বলেও তিনি অভিযোগে জানান।

এ বিষয়ে পত্নীতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আলম শাহ্ মুঠোফোনে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মিম আতœহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধারের সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা লাগানো অবস্থায় ঘরের ভেতর থেকে বের হওয়ার অন্য কোনো পথ নেই। নিহত ওই তরুণীর লাশ নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই তরুণী আত্মহত্যা করেছেন নাকি হত্যা করা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, যেহেতু ছিটকিনি লাগানো ঘরের মধ্য থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেহেতু অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করে দেখছি ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..