× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় স্বামীবাগের কাছে টিকাটুলি সুইপার কলোনিতে আগুন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
টিকাটুলি সুইপার কলোনিতে আগুন

ঢাকার টিকাটুলি সুইপার কলোনিতে আগুন লেগে কয়েকটি ঘর পুড়ে গেলেও কোন মানুষের ক্ষয় ক্ষতি হয়নি।

আজ সোমবার ১৬ নভেম্বর দুপুরে স্বামীবাগ ইসকন মন্দিরের কাছে টিকাটুলি সুইপার কলোনিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৮ ইউনিউ ছুটে এলে প্রায় ১.৫ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

দ্যা নিউজের রিপোর্টার কলোনির বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে দুপুরের আগে একজন ঘরের ভেতর আগুন জ্বালিয়ে রেখে তালা লাগিয়ে বাইরে চলে যায়। সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়লে প্রকাণ্ড আকার ধারণ করে বাইরে ছড়িয়ে পড়ে। আশে পাশের ঘরে তাপ লাগতে থাকলে তারা বাইরে এসে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে ধীরে ধীরে আগুন নিয়িন্ত্রনে আনে। কোন মানুষের ক্ষয় ক্ষতি হয়নি। আগুন লাগার খবর জানতে পেরে কলোনির বাসিন্দারা যে যেভাবে ছিলো সে সেভাবেই রাস্তায় নেমে যায়। লোকের ভিড়ে দয়াগঞ্জ নতুন রাস্তা গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..