× Banner
সর্বশেষ
৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে – রেলপথ মন্ত্রী নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী

পালাতে গিয়ে পরকীয়া প্রেমিকের ধাক্কায় বৃদ্ধা সামেলার মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
প্রেমিকের ধাক্কায় বৃদ্ধা সামেলার মৃত্যু

সামেলা বেগমের বয়স ৬০ বছর। ঘরে ছিল পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন। এলাকাবাসী বুঝতে পেরে এগিয়ে এলে পালাতে যায় আনোয়ার। পালাতে গিয়ে আনোয়ারের গুরুতর ধাক্কায় মারা যায় সালেহা।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে। এতে ক্ষুদ্ধ এলাকাবাসী ১৪ নভেম্বর শনিবার আনোয়ার হোসেনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের মধ্য বড়কুল গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির মৃত দেলোয়ার হোসেনের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। ১৩ নভেম্বর গভীর রাতে আনোয়ার সামেলা বেগমের ঘরে যান। এ সময় এলাকাবাসী সামেলার ঘর ঘিরে ফেলে। আনোয়ার টের পেয়ে দরজা খুলে দৌড় দেন। অন্ধকারে দৌড়াতে গিয়ে বৃদ্ধা সামেল বেগমকে (৬০) ধাক্কা দেন। এতে সামেলা বেগম গুরুতর আহত হন। এলাকাবাসী আহত বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে নিলে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, সামেলা বেগমের ছেলে বাদী হয়ে আনোয়ারকে একমাত্র আসামি করে মামলা করেছে। ইতোমধ্যে আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..