× Banner
সর্বশেষ
নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার – কৃষিমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব – প্রধানমন্ত্রী বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ওবামার রহস্যঘেরা বস্তু!

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আট বছর হলো হোয়াইট হাউসে রয়েছেন। সুদীর্ঘ এই সময়ে রাষ্ট্রীয় কাজ পরিচালনাকালে তাকে কখনো অন্যের সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে। আবার কখনো কাজ করতে করতে ক্লান্তি গ্রাস করেছে। এসব মুহূর্তে পকেটে থাকা কিছু বস্তু নিমেষেই সব ক্লান্তি-হতাশা দূর করে চাঙা করে তুলত ওবামাকে। এসব রহস্যঘেরা বস্তু নিয়ে এবার মুখ খুলেছেন ওবামা। শুক্রবার ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের তিন কর্মকর্তাকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে পকেটের সেসব বস্তু বের করেই দেখালেন মার্কিন প্রেসিডেন্ট।

ওবামার প্যান্টের পকেটে থাকা বস্তুগুলোর মধ্যে ছিল পোপ ফ্রান্সিসের কাছ থেকে পাওয়া একটি জপমালা, ছোট্ট একটি বুদ্ধমূর্তি, ২০০৭ সালে আইওয়া সফরকালে ন্যাড়ামাথার মোটরসাইকেল চালকের কাছ থেকে পাওয়া পোকার খেলার চিপ, ইথিওপিয়াতে পাওয়া কপ্টিক খ্রিষ্টানদের ছোট্ট একটি ক্রুশ এবং দেবতা হনুমানের ছোট একটি মূর্তি। ইউটিউব কর্মকর্তা ইনগ্রিদ নিলসনকে ওবামা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সফরকালে তিনি প্রচুর স্মারক উপহার হিসেবে পেয়েছেন। তবে এগুলোর মধ্যে কয়েকটিকে তিনি সঙ্গে রাখেন, যা তাকে ওই সব লোকদের কথা মনে করিয়ে দেয়, যাদের সঙ্গে তিনি দেখা করেছেন, যাদের গল্প তিনি শুনেছেন। উৎসাহ পাওয়ার জন্যই তিনি এগুলো সঙ্গে রাখেন। যখন খারাপ সময় আসে তখন এগুলো তাকে উৎসাহ দেয়। কারণ, তার কাজের স্বীকৃতিস্বরূপ কেউ না কেউ এগুলো তাকে দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..