× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকার মগবাজারে দুই রুমে বাবা-ছেলের ঝুলন্ত লাশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
বাবা-ছেলের ঝুলন্ত লাশ

ঢাকার মগবাজার নয়াটোলায় একটি বাড়ির পাঁচতলা থেকে বাবা-ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) হাতিরঝিল থানা পুলিশ বিকেলের দিকে সংবাদ পেয়ে মগবাজার নয়াটোলা র‍্যাব অফিসের পাশে একটি বাড়ির পাঁচতলা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে।

তাদের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলায় এলাকায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‍্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচতলার ভাড়া থাকত।
নিহতরা হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)।

হাতিরঝিল থানার (ইন্সপেক্টর তদন্ত) মহিউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাই।

তিনি আরও জানান, আরিন শারীরিক প্রতিবন্ধী ছিল, একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তার বাবা ব্যবসার লোকসানের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নূপুর বাজারে গিয়েছিলেন। পরে বাজার থেকে এসে দেখে দরজা বন্ধ।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, দুজনেরই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ পৃথক কক্ষে ছিল। বাবা ছেলেকে মেরে সে নিজে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..