× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বুরকিনা ফাসোয় আল-কায়েদার হামলা

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদোগোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ ব্যক্তি । স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ হামলা চালানো হয়। আল-কায়েদা এ হামলার দায় স্বীকার করেছে।

স্প্লেনডিড নামের যে চার তারকা হোটেলটিতে জঙ্গিরা হামলা চালিয়েছে, তাতে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কর্মকর্তারা অবস্থান করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলটির বাইরে প্রথমে দুটি গাড়িবোমা হামলা চালানো হয়। এর পরই তিন-চারজন মুখোশধারী হামলাকারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের ভেতরে প্রবেশ করে।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক রবার্ট সাঙ্গারে জানান, হামলায় অন্তত ২০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হামলা শুরুর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেলটি ঘিরে ফেলে।

হামলাকারীরা হোটেলটিতে থাকা একাধিক ব্যক্তিকে জিম্মি করেছে । ফরাসি রাষ্ট্রদূত গিলস থিবাল্ট জানিয়েছেন, জিম্মিদের উদ্ধারে অভিযান চলছে। জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী একটি গ্রুপ জানিয়েছে, আল-কায়েদার পশ্চিম আফ্রিকা শাখা এ হামলার দায় স্বীকার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..