× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

জিতে যাওয়া সহজ, আমার জন্য হেরে যাওয়া সহজ নয় -ট্রাম্প

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ নভেম্বর, ২০২০
হেরে যাওয়া সহজ নয়

‘জিতে যাওয়া সহজ। হেরে যাওয়া সহজ নয়। আমার জন্য তো নয়ই।’ নির্বাচন নিয়ে সমর্থকদের উদ্দেশে সর্বশেষ বললেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ৩ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৪টায় যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম ভোটটি পড়েছে ভারমন্টে। যদিও প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। গত ১০০ বছরের ইতিহাসে আগাম ভোটের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।

এর পরেও নির্বাচনী শেষ প্রচারণার শেষ ২ দিনে মাথায় ঘাম পায়ে ফেলেছেন

জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী তিনি। আবার হেরে যাওয়ার শঙ্কাও একেবারে উড়িয়ে দেননি।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ভার্জিনিয়ার আর্লিংটনে তার নির্বাচনী প্রচার শিবিরের প্রধান কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের জন্য আজকের রাত অসাধারণ হতে চলেছে। তবে এটা রাজনীতি এবং এটা নির্বাচন। এখানে যে কোনো কিছুই ঘটতে পারে। ফ্লোরিডা, অ্যারিজোনা ও টেক্সাসে আমাদের প্রচার কাজ অত্যন্ত ভাল হয়েছে। তবে পেনসিলভানিয়ায় জয়লাভ খুবই গুরুত্বপূর্ণ ।’

এ সময় ট্রাম্পের ভক্ত-সমর্থক ও প্রচার কর্মীরা আনন্দে চিৎকার করতে করতে হাততালি দেয়। ট্রাম্প নির্বাচনী প্রচার কাজে অক্লান্ত পরিশ্রম করা কর্মীদের ধন্যবাদ দেন।

করোনার মতো প্রাণঘাতী ভাইরাসকে আমলে না নিয়ে মানুষ ভোট দেয়ার প্রতি অনেক বেশি আগ্রহী। প্রায় ১০ কোটি আগাম ভোট দেয়া থেকে সেটিই বোঝা যায়। এছাড়া ভোটের দিনও মানুষের সারি ছিল অনেক দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেমনটি আগে দেখা যায়নি।

অনেক মানুষ এবারের ভোটকে নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট হিসেবে বর্ণনা করেছেন। 


এ ক্যটাগরির আরো খবর..