× Banner
সর্বশেষ
পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য

আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বৃদ্ধনিবাসে এক বৃদ্ধার ইন্তেকাল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

প্রবীর বিশ্বাস ননীঃ বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বৃদ্ধনিবাসে মোঃ জালাল সেরনিয়াবাত (৮৫) নামের এক বৃদ্ধ ইন্তেকাল করেছেন (ইন্নিল্লিলাহী ওয়ানিয়াল্লির রাজিউন)।

বরিশাল- ১ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইফ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র গ্রামের বাড়ী আগৈলঝাড়ার সেরালে তার প্রয়াত পিতা শহীদ আব্দুর বর সেরনিয়াবাত এর নামে বৃদ্ধনিবাস গড়ে তুলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বৃদ্ধরা বৃদ্ধনিবাসে ভালভাবে জীবন যাপন করছে।

বুধবার রাত ১০ ঘটিকায় বৃদ্ধ জালাল সেরনিয়াবাত ইন্তেকাল করেন তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বনগ্রাম। বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে বৃদ্ধনিবাসের গোরস্তানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহন করেন বরিশাল- ১ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চীফ হুইফ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ,গৌরনদী পৌরমেয়র হারিচুর রহমান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার আবদুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, দলীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..