× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ঝিনাইদহে বিজয়ার সিঁদুর খেলায় নারীরা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
বিজয়ার সিঁদুর খেলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবে দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় রমনীরা।

সোমবার বেলা ১২ টার দিকেল শহরের বারোয়ারি পুজা মন্দির, কালীতলা পুজা মন্দিরসহ বিভিন্ন স্থানের মন্ডপে মন্ডপে চলে সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)।
সকালে পুর্জা অর্চনার পর দেওয়া হয় পুষ্পাঞ্জলী। এরপরই হিন্দু বিবাহিত নারীরা দেবীর পায়ে লাল টকটকে সিঁদুর পায়ে নিবেদন করেন। পের সেই সিঁদুর একে অপরকে লাগিয়ে আগামী দিনের জন্য শুভ কামনা করেন।

শহরের বারোয়ারি পুজা মন্দিরে আসা বাসন্তী রানি নামের এক ভক্ত জানান, সিঁদুর কোটা যাত্রা (সিঁদুর খেলা)র মাধ্যমে নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ূ কামনা করেন। তারা যেন ভালো থাকেন এই কামনা করেন সিঁদুর খেলার মাধ্যমে।

পুজারীরা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৪’শ ৩ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরের পর বিসর্জনের মাধ্যমে শেষ হয় উৎসব। বিসর্জনের মধ্য দিয়ে ধরিত্রী থেকে স্বামীগৃহে ফেরেন দুর্গতি নাশিনী দুর্গা। মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসিদের মুক্ত আর দুষ্টের দমন ও সৃষ্টের কল্যাণ করবেন তারা এমনটি আশা করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..