× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আমেরিকায় মাছ বৃষ্টি, আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
আমেরিকায় মাছ বৃষ্টি, fish rain, মাছ বৃষ্টি;

মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো এলাকায় বছরে দুবার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ। আরও অদ্ভুত বিষয় হলো এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে। এই অদ্ভুত ঘটনা লুবিয়া দে পেসেস নামে পরিচিত। প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এখানে তীব্রগতিতে ঝড় ও বৃষ্টি হয়। ঝড়ের তীব্র গতিবেগের জন্যই রাস্তায় শত শত মাছ এসে আছড়ে পড়ে।

রাস্তাজুড়ে ভরে যায় নানারকম মাছে। তবে এর পিছনে যথাযথ বৈজ্ঞানিক কারণ এখনো সেভাবে প্রকাশ্যে আসেনি। পৃথিবীর আরো বেশ কয়েকটি জায়গায় এই ধরনের বৃষ্টি হয়। কোথাও কোথাও মাছের সঙ্গে ব্যাঙও দেখা যায়। এমনকি কয়েকটি প্রতিবেদনে দেখা গিয়েছে যে কিছু জায়গায় সাপ, ইঁদুর, মাকড়সা, জেলিফিশ সহ নানান রকমের জীব ঝড়ো হাওয়ায় রাস্তায় আছড়ে পড়ে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রাণীগুলি মৃত অবস্থায় এসে রাস্তায় পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে জীবিত অবস্থায় সাপ বা বড় মাকড়সা জাতীয় প্রাণী এসে পড়লে আতঙ্ক তৈরি হয়। ইয়োরো এলাকার বাসিন্দারা যদিও আকাশের মেঘ দেখে আন্দাজ করতে পারেন কখন শুরু হবে তুমুল ঝড় এবং মৎস্য বৃষ্টি। ঝড় এতই তীব্র গতিবেগে হয় যে অদ্ভুত এক শব্দ তৈরি হয়। মনে হয় যেন আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে পড়ছে মাছ। এখানকার বাসিন্দারা অনেকে মনে করেন যে এই ঘটনার পিছনে রয়েছে কোন ধর্মীয় কারণ।


এ ক্যটাগরির আরো খবর..