× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আজ মহানবমী! নবমী রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
শারদীয় দুর্গাপূজা

আজ রবিবার (২৫ অক্টোবর) মহানবমী। সকাল ৫টা ১৭ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা, সকাল ৯টা ৫৭ মিনিটে দশমীর বিহিত পূজা ও দর্পণ নিরঞ্জন। এদিন অগ্নিকে প্রতীক করে আহুতি দেয়া হয় দেবীকে। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথা স্থানে পৌঁছে দিয়ে থাকেন। নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। তাই নবমী রাতে মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে।

করোনার কারণে এ বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উৎসব সংশ্লিষ্ট বিষয় পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হয়েছে। আজ নবমীর দিনে মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ এড়ানো হয়েছে। সে সঙ্গে সন্ধ্যায় আরতিও বন্ধ থাকবে।

আগামীকাল (২৬ অক্টোবর) কৈলাশে ফিরে যাবেন দুর্গতিনাশিনী। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই আজ মন খারাপের পালা, উৎসবে বাজতে শুরু করেছে বিষাদের সূর।

সারাদেশে এবার ৩০ হাজার ২১৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার জন্য রাজধানীতে প্রস্তুত হয় ২৩২টি মণ্ডপ। গত বছরের চাইতে এ বছর মণ্ডপ কমেছে ১, ১৮৫টি।


এ ক্যটাগরির আরো খবর..