× Banner
সর্বশেষ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী

বিরল প্রাণী বা তার গতিবিধির ছবি তোলা মুখের কথা নয়, ছবিটি তুলতে সময় লেগেছে ১০মাস

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
ছবিটি তুলতে সময় লেগেছে ১০মাস

গভীর অরণ্যে একটি বাঘিনী গাছকে আলিঙ্গন করে আছে! এই ছবিটি দেখে অনেকেই বলছেন, ‘এই আন্তরিক ছবি নাড়া দিয়েছে অন্তরকে।’ সে কারণেই চলতি বছরের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার (ডাব্লিউপিওয়াই) পুরস্কারটি উঠেছে সের্গেইয়ের হাতে।

পৃথিবীর অন্যতম বিরল কোনো প্রাণী বা তার গতিবিধির ছবি তোলা মুখের কথা নয়। এমন ছবি তুলতে গেলে দক্ষতা তো বটেই, পাশাপাশি দরকার হয় বোধ হয় ভাগ্যের সহায়তাও। সের্গেই গর্শকভ নিঃসন্দেহে তেমনই একজন দক্ষ ও সৌভাগ্যবান মানুষ। গভীর অরণ্যে বাঘিনী আলিঙ্গন করে আছে গাছকে—এমনই এক মায়াময় ছবি তুলেছেন তিনি। আর এই ছবিটি নিয়েই গোটা বিশ্বে তুমুল শোরগোল পড়ে গেছে।

ছবিটিকে পুরস্কৃত করতে গিয়ে বিচারকরা বলেছেন, সের্গেইয়ের তোলা ছবিতে আলো রং এবং টেক্সচারের যে বিরল মিশ্রণ ধরা পড়েছে, তা একমাত্র আঁকা ছবিতেই সম্ভব। অনেকেই বলছেন, বাঘটি দেখে মনে হচ্ছে, ও যেন ওই অরণ্যেরই একান্ত অংশ। ওর লেজটা এমনভাবে বেঁকে আছে যেন ওটাই গাছের শিকড়। দুটি সত্তা মিলেমিশে একাকার। আশ্চর্যের বিষয় হলো, ছবিটি তুলতে ১০ মাস আগে ক্যামেরা সেট করে রেখেছিলেন সের্গেই গর্শকভ। তারপর মিলেছে সাফল্য।


এ ক্যটাগরির আরো খবর..