× Banner
সর্বশেষ
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান

রাণীনগরে সাড়ে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ॥ থানায় মামলা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
চুরির অপবাদে কলেজ ছাত্রকে নির্যাতন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাড়ে ৫ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বেলাল হোসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার ভেটি গ্রামের রকিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫৫) গত ১৭ অক্টোবর বিকেলে সাড়ে ৫ বছর বয়সি জনৈক এক ব্যক্তির শিশুকে টাকা দিয়ে খাবার জিনিস কিনে দেয়ার লোভ দেখিয়ে ফুসলিয়ে পুকুর পারে নিয়ে যায়। এরপর বেলাল ওই শিশুকে নানা ভাবে যৌন নিপীড়ন করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুর মা’কে খবর দিলে শিশুর মা পুকুর পারে গিয়ে ওই অবস্থায় দেখতে পেয়ে শিশুকে নিয়ে আসে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদি হয়ে যৌন নিপীড়নের অভিযোগে বেলাল হোসেন (৫৫) কে আসামি করে রাণীনগর থনায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়ের করেছি। দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে শিশুর বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..