× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

৫ টাকা লিটারে দাম কমল ভোজ্যতেলের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতি লিটারে ভোজ্যতেলের দাম। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও উৎপাদনকারী সমিতির সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আমদানিকারক সমিতির সভাপতি ফজলুর রহমান যৌথভাবে দাম কমানোর এ ঘোষণা দেন।

দাম কমানোর ঘোষণা দিয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ভোজ্যতেলের আমদানিকারক সমিতি তেলের দাম লিটার প্রতি চার টাকা কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়। তবে আমি অনুরোধ করি তারা যেন দাম পাঁচ টাকা কমায়। শেষ পর্যন্ত সমিতির সভাপতি ফজলুর রহমান আমার অনুরোধ রাখেন। ফলে সর্বসম্মতিতে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত হয়।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ভোজ্যতেলের দাম মূলত নিয়ন্ত্রণ করে আমদানিকারক সমিতি। তারা ভোজ্যতেলের দাম কমানোর যে উদ্যোগ নিয়েছে, সে জন্য সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..