আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: সারাদেশের ন্যায় বিএনপির পূর্ব ঘোষিত জেলা ও উপজেলা পর্যায়ে দেশে ধর্ষন ও দূর্নীতির প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বাইপাস সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।
উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মসুচীতে অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মোল্যা, শাহিন মাতুব্বর, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বিএনপি নেতা আছাদুজ্জামান আছাদ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খাঁন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ফরিদপুর শাখার সাংগঠনিক সম্পাদক এ্যাভোকেট আজিজুর রহমান (লিটন), জেলা যুবদলের সম্পাদক মামুন চৌধুরী ,যুবদল নেতা সাফিকুল ইসলাম, সালথা উপজেলা ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল হোসেন (রাজ) প্রমূখ।