× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কুমোরগঞ্জ নামক স্থানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে আহত হয়েছে ৩।

প্রতক্ষদর্শীরা জানান, ঠাকুরগাও থেকে ছেড়ে আসা রাদিল এন্টারপ্রাইজ ঢাকা নৈশ কোচ ঢাকা মেট্রো-ব ১১-৬৮৩১ নেকমরদ কুমোরগঞ্জ নামক স্থানে পৌঁছলে অপরদিকে যাদুরাণী থেকে ছেড়ে আসা গুড়ের ট্রাক যশোর ড ১১-০৯৮৪ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের হেলপার আনারুল ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকে থাকা গুড় ব্যবসায়ী রাজশাহী আড়ানীর ইউনুস আলী রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আশংকা জনক অবস্থায় ট্রাক ড্রাইভার রাজশাহী আড়ানির নয়নকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাস আরোহী দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..