প্রত্যেকটি রাশির নিজস্ব আলাদা বৈশিষ্ট্য আলাদা এবং গুণ থাকে সে কারণেই প্রত্যেকটি রাশির রাশিফল আলাদা হয়ে থাকে। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)সিদ্ধিদাতা গণেশের গণনায় রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন জেনে নিন। রাশিফল আপনাকে জানাবে কোন কোন বিষয়ে সারাদিন সচেতন থাকতে হবে এবং কোন কোন জিনিসের থেকে আপনাকে বেঁচে চলতে হবে।
বৃষঃ পরিবারের অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হতে পারেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণের সময় খরচের প্রতি খেয়াল রাখুন। আজকের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে ডিনারে যেতে পারেন। ফাঁকা সময়কে সঠিক কাজে ব্যবহার করে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন।
মিথুনঃ বাচ্চাদের থেকে বেশি কিছু প্রত্যাশা করবেন না। নিজের কাছে যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকুন, অযথা হুটোপাটি করবেন না। সারাদিন অন্যদের কথায় গুরুত্ব দিন, তাহলে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। নিজের জন্য সময় পেলেও, তা কাজে লাগাতে পারেবন না।
মেষঃ প্রয়োজন বুঝে ব্যয় না করে, অহেতুক খরচ করে আজকের দিনে আপনি অর্থের প্রয়োজন উপলব্ধি করবেন। প্রেমের সম্পর্কে সময় হল গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে ভালোবাসার সম্পর্কে সময়ের অভাবে অভিযোগের পাহাড় তৈরি হতে পারে। তবে ঘরের কোন পরিবর্তন করার আগে, সকলের সম্মতি নিয়ে নেবেন।
কর্কটঃ অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলেও, আপনার বুদ্ধিমত্তার সঙ্গে তা সামলে চলুন। আজ এই রাশির ব্যক্তিরা বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি আকর্ষিত হবেন। আপনার পরিবারের লোকজনদের থেকে অপ্রত্যাশিত কিছু আশা করবেন না। ব্যস্ত জীবন হওয়ায়, পছন্দ মত কাজের জন্য সময় পাবেন না।
তুলাঃ আজকের দিনে এই রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিজেদের বিরত রাখতে হবে। আজকের ফাঁকা সময়ে পুরোন দিনের ফেলে রাখা কাজ সেরে নিন। নিজের রাগকে সংবরণ করতে শিখুন, নাহলে নানাবিধ সমস্যায় পড়তে হতে পারে।
সিংহঃ পরিবারের সদস্যদের সময় দিন, নয়ত সংসারে অশান্তির যোগ রয়েছে। প্রেমে আঘাত পেতে পারেন আজকের দিনে। মানুষ আপনার থেকে কি চায়, তা বোঝার চেষ্টা করুন। আজকের দিনে এই রাশির গর্ভবতী মহিলারা হাঁটার সময় সামলে চলুন এবং কোন ব্যক্তি ধূমপান করলে, তাঁর থেকে দূরে থাকুন।
কন্যাঃ আপনার আশেপাশে লোকজন আপনার কাজের প্রতি অসন্তুষ্ট হবেন। আজকের দিনে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে অর্থিক সমস্যায় পড়তে পারেন। অর্থের প্রতি গুরুত্ব দিন।
বৃশ্চিকঃ বিদেশে জমি থাকলে, তা থেকে আজ ভালো লাভ হতে পারে। আজকে সময় বের করে পার্কে ঘুরতে যতে পারেন। কিন্তু সেখানে এমন একজনের সঙ্গে দেখা হতে পারে, যার কারণে আপনার মেজাজ বিগরে যেতে পারে। মন থেকে সমস্ত ঝামেলা ঝেড়ে ফেলুন।
কুম্ভঃ দূর সম্পর্কের আত্মীয়র থেকে আসা সংবাদ আপনার জীবনে একরাশ খুশি বয়ে আনবে। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা পারলে তাঁর নিজের থেকে কম বয়সী কোন ব্যক্তির থেকে নিজের বিষয়ে পরামর্শ নিন, তা অনেক উপকারে লাগবে। তবে আজকে অর্থ সঞ্চয়ের চেষ্টা করেও ব্যর্থ হবেন।
ধনুঃ দিনের শুরুর দিকে সামান্য সমস্যা ঝঞ্ঝাট দিয়ে শুরু হলেও, শেষ ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ গোটা পরিবারের মুখে হাসি ফোটাবে। আজকে আপনাই অর্থের গুরুত্ব বুঝতে শিখবেন। প্রয়োজন বুঝে ব্যয় করুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। ফাঁকা সময় পেলেও নিজের জন্য সময় পাবেন না। আচমকাই অফিসের কাজ চলে আসবে।
মীনঃ আপনার সঙ্গিনীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থের সঞ্চয় ইত্যাদি বিষয়ে আলোচনা করতে পারেন। কোন অপ্রত্যাশিত জায়গা থেকে আজকের দিনে আপনি একটি অনাকাঙ্ক্ষিত নিমন্ত্রণ পেতে পারেন। আজকের দিনে আপনি আমোদ প্রমোদের মধ্যে দিয়ে কাটাবেন।
মকরঃ ভালোবাসায় আঘাত পেতে পারেন। মন মরা হয়ে বসে না থেকে, বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। আজকে শপিং-এ যাওয়ার যোগ রয়েছে। দিনের শেষ ভাগে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।