প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টায় সচিবালয়ের মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দান করেন।
পরে গণভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগমের ‘রেণু থেকে বঙ্গমাতা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।
সভায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যরা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।