× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

নিজের ১২ বছরের কন্যাকে ঘরে একা পেয়ে ধর্ষণ জিয়াউলের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
নিজ কন্যাকে একা পেয়ে ধর্ষণ

ঘরে একা পেয়ে নিজের ১২ বছরের কন্যা শিশুকে ধর্ষণ করে বাবা জিয়াউল ইসলাম(৩৫)। নির্যাতিতের মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বৃহস্পতিবার ৮ অক্টোবর সাভারের নামাগেন্ডা মাদরাসার মোড় থেকে জিয়াউলকে  গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির মা জানান, গেল ৫ অক্টোবর তার অসুস্থ শিশুকে বাসায় রেখে তিনি কারখানায় কাজে যায়। এ সময় সুযোগ বুঝে তার স্বামী জিয়াউল ইসলাম ঘরে মেয়েকে  একা পেয়ে ধর্ষণ করে। বিকেল পাঁচটার দিকে কাজ থেকে বাসায় ফিরে আসলে শিশুটি কান্নাকাটি করে ঘটনা খুলে বলে। পরে থানায় অভিযোগ করলে গতকাল বৃহস্পতিবার বিকেলে জিয়াউলকে আটক করে পুলিশ। পরবর্তীতে রাতে মামলাটি লিপিবদ্ধ হয়।

জিয়াউল রংপুর জেলার মিঠাপুকুর থানার চৌধুরী পাড়া ভক্তিপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী, মেয়েকে নিয়ে সাভার ভাড়া থাকে। জিয়াউলের বাবা খলিল উদ্দিন বলেন জিয়াউল নেশা করে।

শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কন্যাকে ধর্ষণের অভিযোগ তুলে নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে ধর্ষণকারী জিয়াউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আজ আদালতে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..