× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

বার কাউন্সিলে আবার নির্বাচনের দাবি বিএনপি সমর্থিত আইনজীবীদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে এই নির্বাচনের ফলাফল স্থগিত রাখার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত আইনজীবীরা। তাদের দাবি নির্ভুল ভোটার তালিকা তৈরি করে আবারও বার কাউন্সিলের নির্বাচন করতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান। এ সময় সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও সভাপতি খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন না। চলতি মাসের ২৬ তারিখ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা হয়নি। তবে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেল জানিয়েছে তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, বার কাউন্সিল নির্বাচনে ভোটার তালিকা প্রণয়নে নজিরবিহীন অনিয়ম ও প্রতারণা করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ৫ হাজার ২১৮ জন। এর মধ্যে ২১৪ জন অন্য আইনজীবী সমিতিতে ভোট দেওয়ার সুযোগ চান। সে হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বৈধ ভোটার সংখ্যা ৫ হাজার ৪ জন হওয়ার কথা। কিন্তু ভোটার তালিকায় ৩ হাজার ৪০৭ জনকে ভোটার করা হয়। একই ভাবে ঢাকা আইনজীবী সমিতিতে তালিকাভুক্ত ১৯ হাজার ৮৪২জন আইনজীবী থাকলেও ১২ হাজার ৪২৫জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে এ ধরনের ঘটনা ঘটেছে।

এক প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমি মনে করি ভোটার তালিকা নির্ভুল থাকলে বার কাউন্সিলের ১৪টি আসনের সবকটিতেই আমরা জয়ী হতাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..