× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

করোনাভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া

করোনাভাইরাসে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৪) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (৫০)। টুইট বার্তায় সস্ত্রীক করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প।

আজ ২ অক্টোবর শুক্রবার সকালে ট্রাম্প নিজের টুইটে লেখেন, আজ রাতে ফার্স্ট লেডি এবং আমার করোনাভাইরাস পজিটিভ হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোয়ারেন্টিন এবং রিকভারি প্রসেস শুরু করবো। আমরা একসঙ্গে এই সময় পার করবো।

হোপ হিকস নামে ট্রাম্পের একজন নারী উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর ট্রাম্পের রিপোর্ট পজেটিভ আসে।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ট্রাম্প প্রায়ই দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ‘নিয়ন্ত্রণে’ আছে এই মহামারি। কিন্তু ট্রাম্প নিজেই করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার পর এখন যুক্তরাষ্ট্রের কোভিড পরিস্থিতি প্রশ্নের মুখে পড়লো।

বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবেশ রয়েছে হোয়াইট হাউজে। কিন্তু এর মধ্যেও ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর দেশটিতে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তার চাপাচাপিও নতুন করে আলোচনায় আসবে তাতে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, ট্রাম্প ছাড়াও বিশ্বের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছে। এই তালিকায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে তারা দুজনেই করোনা থেকে সেরে উঠেছেন।


এ ক্যটাগরির আরো খবর..