× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাশিফল দেখে বাধাগুলো পাশ কাটিয়ে ভালো কাজ বেছে নিন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
আজকের রাশিফল

রাশিফল দেখে, সেইমত চললে আপনার জীবনের সকল বাধার বিষয়ে আপনি অবগত হবেন। বাধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিন। তবেই জীবনে আসবে সাফল্যের মুহূর্ত। তাই আর দেরি না করে চটপট দেখে নিন আজকের রাশিফল।

মিথুনঃ বিদেশি আত্মীয়র দেওয়া উপহার আপনার জন্য একরাশ আনন্দ নিয়ে আসবে। স্ত্রীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। সর্বোপরি বাবার পরামর্শে আপনি কোন কঠিন কাজে সাফল্য লাভ করেবন।

কর্কটঃ আজ এই রাশির জাতক জাতিকাদের ঘরে কোন শুভ অনুষ্ঠান হতে পারে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় বন্ধ করুন। ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করতে শিখুন। আজ স্ত্রীয়ের সঙ্গে কেনাকাটায় অর্থ ব্যয় হলেও, একটি চমৎকার সময় কাটাবেন।

মেষঃ আপনার থেকে কেউ কোন বিষয়ে মতামত চাইলে, নির্দ্বিধায় তাকে সাহায্য করুন। আজ এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের সন্তানের পড়াশুনার জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ আপনার বিবাহিত জীবনের সুখের মুহূর্ত নেমে আসবে। ঘরের পরিবর্তন আপনাকে ভাবিয়ে তুলবে।

বৃষঃ বিভিন্ন দিক থেকে আজকের দিনে আপনার অর্থ লাভ হবে। মানসিক অশান্তি বেরিতে আপনার কোন কাছের বন্ধু আপনাকে অনেক সাহায্য করবে। মোবাইল, টিভি প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করলে, আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে।

সিংহঃ ব্যস্ত সময়কে দূরে রেখে বন্ধুদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন। আজ এই রাশির জাতক জাতিকারা তাদের বাবার পরামর্শে আপনি কোন কঠিন কাজে সাফল্য লাভ করেবন। আজ প্রেমে পড়ার দিন।

কন্যাঃ মানুষ আপনার থেকে কিছু চাইছে, তা বুঝে তাঁর সঙ্গে মিশুন। বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় বাইরে গেলে আপনার জীবনে প্রেমের আগমন ঘটবে। ফাঁকা সময় সঠিক কাজে লাগান, নয়ত আপনি বিরক্ত বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে বসের মেজাজ আজকের দিনে ফুরফুরে থাকবে।

তুলাঃ মনের মানুষকে বুঝতে আজ তাঁর সঙ্গে একটু বেশি সময় কাটান। আজকের দিনে চিঠি মারফত কোন ভালো সংবাদ আপনার জীবনকে অন্য মাত্রায় আনন্দ দেবে। বন্ধুরা বাড়িতে আসলেও, মদ সিগারেট থেকে আপনি দূরে থাকুন। কোন কাজে অন্যদের জোর করবেন না।

কুম্ভঃ আপনার সাফল্যের কারণে পরিবারের মধ্যমণি হবেন। মনের শান্তির জন্য দান ধ্যান করুন। ভাই বোনদের অর্থ সাহায্য করায়, আপনার অর্থ ভাণ্ডারে টান পড়বে। বাড়ির কনিষ্ঠ সদস্যদের সঙ্গে সময় কাটান, ভালো লাগবে।

মীনঃ অর্থ সংক্রান্ত বিষয়ে স্ত্রীর সঙ্গে বচসার যোগ রয়েছে। আজকের দিনে কোন বিশেষ সুসংবাদ পেতে চলেছেন। স্ত্রী আপনার এবং আপনি আপনার স্ত্রীয়ের প্রেমে নতুন করে পড়তে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিন শুভ।

বৃশ্চিকঃ বিশেষ মানুষের সঙ্গে আলাপের ফলে আপনার অনেক ভ্রান্ত ধারণা বদলে যাবে। ধন সম্পদ সঞ্চয়ের বিষয়ে কিংবা নতুন কোন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন।

ধনুঃ আজ এই রাশির ছাত্র ছাত্রীরা পড়াশুনা ছেড়ে অন্য কাজকে প্রাধান্য দিলে, গুরুজনরা আপনাদের উপর ক্ষিপ্ত হতে পারে। পিতা মাতার মেজাজ শান্ত রেখে দুদিক বজার চলুন। বিদেশের জমিতে বিনিয়োগ করার আজ চড়া মূল্য পাবেন। আজকের দিনে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা মাথা ঠাণ্ডা রাখুন।

মকরঃ স্ত্রীর সঙ্গে সিনেমা-থিয়েটারে গিয়ে আনন্দপূর্ণ সময় কাটানোর যোগ রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে খাওয়ার প্রতি নজর রাখুন। আজকের দিনে আপনি অনেক অপ্রত্যাশিত উপহার এবং নিমন্ত্রণ পাবেন।


এ ক্যটাগরির আরো খবর..