× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের নতুন মেয়র বিএনপি’র মির্জা ফয়সাল আমীন

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁও ক্রাইম রিপোর্টারা: ঠাকুরগাঁও পৌরসভার নবনির্বাচিত মেয়র মির্জা ফয়সাল আমিন নির্র্বাচনোত্তর এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেন , ঠাকুরগাঁওয়ের প্রশাসন যতটা নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেছেন সারা দেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনে যদি এরকম নিরপেক্ষতা বজায় রাখা হতো তবে বিএনপি দেশের প্রায় প্রত্যেকটি পৌরসভায় বিপুল ভোটে জয়লাভ করতো। নগরবাসী, নিরপেক্ষ জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে তিনি বললেন তাঁর প্রথম পদক্ষেপ হবে পৌরসভাকে মাদকমুক্ত করা।

ঠাকুরগাও পৌরসভার স্থগিত ৩টি কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। বেসরকারিভাবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ধানের শীষ মার্কায় মির্জা ফয়সল আমীন নির্বাচিত হয়েছেন। এই পৌরসভার ২১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১৯হাজার ১শ ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের তাহমিনা হক মোল্লা নৌকা মার্কা নিয়ে পেয়েছেন ১২হাজার ৬শ ৪৬ভোট।

৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, জালভোট প্রদানের অভিযোগে ঠাকুরগাও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাও পলিটেকনিক ইনস্টিটিউট ও গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই ৩টি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৬হাজার ৩শ ৬১।

ব্যাপক কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেটের সাথে পুলিশ বিজিবি র‌্যাব সার্বক্ষণিক পাহাড়া দেন। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনোত্তর অনির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বললেন, ঠাকুরগাঁওয়ের প্রশাসন যতটা নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেছেন সারা দেশে ৩০ ডিসেম্বরের নির্বাচনে যদি এরকম নিরপেক্ষতা বজায় রাখা হতো তবে বিএনপি দেশের প্রায় প্রত্যেকটি পৌরসভায় জয়লাভ করতো। বাবা প্রয়াত সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও বড় ভাই বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ ধরে তিনিও হয়ে উঠলেন ঠাকুরগাঁও পৌরসভার পৌরপিতা।


এ ক্যটাগরির আরো খবর..