× Banner
সর্বশেষ
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত

নোয়াখালীতে নিজ বসতঘরে ধর্ষণের শিকার ৯ বছর বয়সী শিশু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
নিজ বসতঘরে ধর্ষণে

সুজন পাল নোয়াখালী সদর প্রতিনিধিঃ নোয়াখালীতে নিজ বসতঘরে ধর্ষণের শিকার দরিদ্র জেলের ৯ বছর বয়সী শিশু।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে, এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। এর আগে, একই দিন সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে স্থানীয় এলাকাবাসী।
আটককৃত, জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের আবদুস সাত্তার খোকন’র ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওই দিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল (২০) ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।  পরে নির্যাতিতা শিশু এবং তার ছোট ভাই ঘটনাটি স্থানীয়দের জানালে এলাকাবাসী তাকে আটক করে।
ওসি আরিফুর রহমান আরো জানান, এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকে আগামীকাল গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..