× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন শ্রমিকদের আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন জেনে নিন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
আজকের রাশিফল

সিদ্ধিদাতা গণেশের গগনা রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন জেনে নিন। রাশিফল আপনাকে জানাবে কোন কোন বিষয়ে সারাদিন সচেতন থাকতে হবে এবং কোন কোন জিনিসের থেকে আপনাকে বেঁচে চলতে হবে।

সিংহ: নতুন কাজের ক্ষেত্রে আজ সহজেই মূলধন জোগাড় হয়ে যাবে। সকালে যোগ ব‍্যয়ামের মাধ্যমে নিজের শরীর সতেজ এবং সুস্থ রাখুন। ফাঁকা সময়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনার হৃদয় আজ প্রেমে ভরপুর থাকবে।

তুলা: কাজের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে আজ। নিজের শখ পুরোনে বা পরিবারের সদস্যদের সাহায‍্যের জন্য ব‍্যয় হতে পারে আজকের দিনে। আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ আপনি যা চাইবেন সেভাবেই এগোতে পারবেন। দিনের প্রথম ভাগে অর্থের আগমন না হলেও, শেষ ভাগে অর্থ উপার্জনের যোগ রয়েছে।

মেষ: আজকের দিনে মোবাইল বা টিভিতে বেশি সময় দিয়ে, ছাত্র ছাত্রীরা নিজেদের পড়াশোনার সময় নষ্ট করার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের যোগ রয়েছে। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

বৃষ: পরিবারের কারো থেকে অর্থ ধার নিলে, সেই অর্থ তাকে ফিরিয়ে দিন। নচেত তিনি আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। শরীরের প্রতি নজর দিন। জীবন সঙ্গিনীর চাহিদা পূরণ না করতে পারায়, সে ক্ষিপ্ত হতে পারে।

মিথুন: স্ত্রীর সঙ্গে আজ সমস্ত ঝগড়া বিবাদ শেষ হবার দিন। কর্মক্ষেত্রে হাজারো কাজের মধ্যেও আজ মন ফুরফুরে থাকবে। বাড়িতে দূর আত্মীয়র প্রবেশে সময় নষ্ট হতে পারে।

কর্কট: পরিবারের সদস্যের অসুস্থতায় আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়াবে। আজকের দিনটা এই রাশির ব‍্যবসায়ীদের কাছে অশুভ। আজ ব‍্যবসায়ে আর্থিক ক্ষতির যোগ রয়েছে। শরীরের প্রতি খেয়াল রাখুন।

কন্যা: আজ অত‍্যাধিক শক্তি থাকায় কোন কাজ অর্ধেক সময়ে করতে পারবেন। আজ এই রাশির জাতক জাতিকারা এমন কোন প্রতিশ্রুতি দেবেন না, যা পূরণ করতে পারবেন না। ভ্রমণে গেলেও আপনি দ্রুতই ক্লান্ত হয়ে পড়বেন। আজ দ্রুত অর্থ উপার্জনের পথ জানতে পারবেন।

কুম্ভ: আজ ভালোবাসার মানুষকে উপহার দেবার এবং তার থেকে উপহার নেবার দিন। আজ কোন মিউচ্যুয়াল ফান্ডে বা অন্য কোন খাতে বিনিয়োগের পূর্বে, তা ভালো করে খতিয়ে নেবেন। বয়স্ক ব‍্যক্তিরা আজকে তাদের শরীরের প্রতি যত্ন নেবেন।

ধনু: আজ এই রাশির জাতক জাতিকাদের ভালো আয় হলেও, অসামঞ্জস্য ব‍্যয়ে সঞ্চয়ে ভাঁটা পড়বে। আপনার কাছের মানুষ আজকের দিনে তার মনের কথা আপনাকে বলতে চাইবে। আজ এই রাশির জাতক জাতিকাদের খেলাধুলা বা বাইরের কোন কাজের মাধ্যমে শক্তি সঞ্চয় হবে। ব‍্যস্ত জীবনের মধ্যে থেকে একটু সময় বের করে সঙ্গিনীর সঙ্গে সময় কাটান।

বৃশ্চিক: কাজের ক্ষেত্রে কোন ভুল হলে, তা স্বীকার করে নিন। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রবীণ ব‍্যক্তিদের পরামর্শ নিন। আজ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে মদ্যপান থেকে দূরে থাকুন। ভ্রমণের জার্নি আপনার শরীরের পক্ষে ভালো নয়। ভ্রমণ থেকে দূরে থাকুন।

মকর: আত্মীয়রা এবং বন্ধুরা আপনার থেকে বেশিকিছু প্রত‍্যাশা করলেও আপনি তাদের প্রত‍্যাশা পূর্ণ করতে পারবেন না। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা যে পরিমাণ অর্থ লাভের আশা করবেন সেটা সম্পূর্ণ হবে না।ভালোবাসার মানুষ আজ আপনার থেকে অত্যাধিক কিছু চাহিদা করবে কিন্তু আপনি সেটা না দিতে পারায় প্রেমে ব‍্যাঘাত ঘটবে।

মীন: আজকের দিনে পরিবারের সঙ্গে সমস্যাগুলো ভাগ করে নিন। আজকের দিনে এই রাশির জাতক জাতিকারা ভিড় জায়গা এড়িয়ে একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা এড়িয়ে চলুন। আজকের দিনে ফাঁকা সময়ে ঘর পরিষ্কার করতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..